ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

পূজা উদযাপন পরিষদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক | জুন ২২, ২০২৬, ০৬:৩০ পিএম পূজা উদযাপন পরিষদের  সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সাম্প্রদায়িক সম্প্রীতি, সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি এবং সাম্প্রতিক একটি ভাইরাল ছবি নিয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, পূজা উদযাপন পরিষদের নেতারা অনেক দিন আগে থেকেই সময় চেয়েছিলেন। সোমবার তাদের সঙ্গে বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি এবং একটি ভাইরাল ছবিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়েও কথা হয়েছে।

এক নারী নেত্রীর আলাদা পরিচয় বা অবস্থান নিয়ে বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, হয়তো এটা তার স্লিপ অব টাং হতে পারে। বক্তৃতা দিতে গিয়ে অনেক সময় অনেক কিছু বলা হয়ে যায়।

১১ দলের নেতাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যাবে, বিগত অনেক সময়ের তুলনায় বর্তমান সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তিনি বলেন, সত্যিকার ডাটা, তথ্য, রিপোর্ট সবকিছু বিশ্লেষণ করে দেখুন। বিগত যেকোনও সময়ের তুলনায় অন্যান্য বছর এবং মাসওয়ারি অপরাধচিত্র আমাদের এ সময়ে ভালো।

তিনি বলেন, বিরোধী দলগুলো সমাবেশ করবে এটাই গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। বিরোধী দল ১১ দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে। তারা তাদের কথা বলবে, আমরাও আমাদের কথা বলবো।

কালের সমাজ/এএইচবি 

 

Link copied!