ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫০ পিএম ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময়ের পর এমন বহু মামলা হয়েছে যেখানে শত শত থেকে হাজার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল হয়রানি। এ ধরনের কিছু মামলা সরকারের নজরে এসেছে। তিনি জানান, একটি সুবিধাবাদী গোষ্ঠী এ ধরনের মামলার সঙ্গে জড়িত থাকতে পারে এবং সেগুলো যাচাই-বাছাই করে শনাক্ত করা হবে।

তিনি আরও বলেন, আইনের শাসন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মামলা করে যদি কাউকে অযৌক্তিকভাবে হয়রানি করা হয়ে থাকে, তাহলে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মামলা প্রত্যাহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেসব মামলা প্রত্যাহারের আওতায় আনা হয়েছে, সেগুলোর মধ্যে হত্যা, মাদক এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন, তার নিজের বিরুদ্ধেও একাধিক হত্যা মামলা রয়েছে, পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলাও আছে।

মন্ত্রী আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো যাচাই করে প্রত্যাহারের বিষয়ে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের অপব্যবহার না হয়, সে বিষয়ে সতর্ক থেকে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।


 

 


 

Side banner
Link copied!