মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে কুমিল্লা থেকে মিরসরাই ফিরছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এ সময় সংসদ সদসস্যের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ‘এমপি নুরুল আমিন মাথায় আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপিকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হচ্ছে। তিনি এমপি নুরুল আমিনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :