ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নওগাঁ | মার্চ ১১, ২০২৬, ০৯:২৮ পিএম মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অনুমোদনহীনভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মান্দা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফসলি জমি সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!