বুধবার বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গেও যোগাযোগ করেছে দূতাবাস কর্তৃপক্ষ।
পরিবারের শিশু, নারী এবং বয়স্ক সদস্যদের এই বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে আগ্রহী যাত্রীদের তালিকা করার জন্য দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেজ এবং অন্যান্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি গুগল ফর্ম লিঙ্ক
আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরার জন্য জরুরি ভিত্তিতে ওই গুগল ফর্ম পূরণ করে আবেদন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।
মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৪ লাখের বেশি, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১২.৫ শতাংশ।
প্রবাসী বাংলাদেশিরা কাতারের নির্মাণ, সেবা ও বিভিন্ন বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

