কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের জালালী পাড়ায় অবস্থিত পাথরখালী আগারঘেরী খালের পুনঃ খননের উদ্বোধন শুরু করা হয়েছে।
২০২৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের আশা করছেন স্থানীয়রা। নব পল্লব সিএনআরএসের সহযোগিতায় এই খালের পুনঃখনন করা হয়।
প্রকল্প সূত্রে জানা যায়, জালালী পাড়া গ্রামের সৌমেন্দ্রনাথের বাড়ি থেকে শুরু হয়ে মোজাম শেখের বাড়ি পর্যন্ত পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজ শুরু করা হবে।এতে ব্যায় হবে ২২ লক্ষ ৪২হাজার ২৩৬ টাকা।
বুধবার (১১মার্চ) বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, নব পল্লব সিএনআরএসের ম্যানেজার মুহাঃ মুস্তাক মাহমুদ, সহ স্খানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
স্থানীয় ইউপি সদস্য সরদার আবু হাসান বলেন, দীর্ঘদিন ধরে অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়েছে। পাথরখালী আগারঘেরী খাল খনন করা হলে এসব সমস্যার সমাধান হবে এবং কৃষকরা সহজেই জমিতে সেচ দিতে পারবেন।পাশাপাশি কৃষিতে ঝুঁকবেন। কৃষক শাবুর আলী বলেন, আগে এই বিলে ১ টি আমন ফসল হতো খাল খনন কাজ শেষ হলে আপনের পাশাপাশি বোরো চাষ সম্ভাব হবে। খাল খননের মাধ্যমে জমিতে সময়মতো পানি সরবরাহ করা সম্ভব হবে।
খাল খনন উদ্ধোধনের সময় উপজেলা নির্বাহী অফিসার, আব্দুল্লাহ আল বাকী বলেন , খালটি পাথরখালী আগারঘেরী পুনঃখনন হলে জমির পানি দ্রুত নিষ্কাশন হবে এবং সেচ ব্যবস্থাও সহজ হবে। এতে করে কৃষি উৎপাদন বাড়বে এবং এলাকার পরিবেশেরও উন্নতি ঘটবে। পর্যায়ক্রমে উপজেলার ভরাট খাল গুলো খনন করা হবে।

