ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

সোনারগাঁয়ে বিএনপি প্রার্থী আজার ইসলাম মান্নানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:২৯ পিএম সোনারগাঁয়ে বিএনপি প্রার্থী আজার ইসলাম মান্নানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আজার ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে সোনারগাঁও পৌরসভার ৩ নং ওয়ার্ডে আয়োজিত এ পথসভায় সঞ্চালনা করেন পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু। সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রার্থী আজারুল ইসলাম মান্নান।
 

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বেঞ্জির আহমেদ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রবীণ উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
 

পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে বিএনপি প্রার্থী আজার ইসলাম মান্নানকে বিজয়ী করার জন্য জনগণের সহযোগিতা কামনা করেন।

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!