পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক,
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় তিনি শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অধ্যক্ষ আলমগীর হোসেনের ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ শেষে শহরের কৃষ্ণচূড়া মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন সাঈদ খান। তিনি বলেন, “ধানের শীষে ভোট দিলে মানুষ একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ পাবে। রাষ্ট্র পরিচালনায় বিএনপির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বিএনপি সবসময় স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে কাজ করেছে।
তিনি আরও বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশের জন্ম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন উপহার দিয়েছেন, তা ধর্ম-বর্ণ-গোত্র, পাহাড় ও সমতল—সব মানুষকে এক ফ্রেমে নিয়ে এসেছে।
সাঈদ খান বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদই হচ্ছে মুক্তি ও সমৃদ্ধির একমাত্র পথ, আর তার প্রতীক ধানের শীষ। তাই দেশের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :