ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নাশকতা ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যৌথবাহিনীর তল্লাশি, আমিনুল ইসলাম আহাদ

আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয়া | ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:৪৫ পিএম নাশকতা ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যৌথবাহিনীর তল্লাশি,   আমিনুল ইসলাম আহাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর তল্লাশি অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চালানো হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনবহুল এলাকায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় যাচাই এবং নজরদারি জোরদার করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, নির্বাচনে নাশকতা, সহিংসতা বা যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতেও চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে।
পুলিশ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যৌথবাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!