ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির কোনও বিকল্প নেই - শেখ আব্দুল ওয়াদুদ

জেলা প্রতিনিধি, বাগেরহাট | ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৫৫ পিএম উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির কোনও বিকল্প নেই - শেখ আব্দুল ওয়াদুদ

বাগেরহাট-৩ (রামপাল -মোংলা) সংসদীয় আসনে নির্বাচনি প্রচারে জনগণের জন্য উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেছেন,জোর করে,ভয় দেখিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় ঠেকানো যাবে না।গুম,খুনের রাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করেছে।দেশবাসী, সহিংসতা ও নৃশংসতার রাজনীতিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না।

শুক্রবার বিকেলে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের বাসস্ট্যান্ড মাঠে ইউনিয়ন ছাত্র ও যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান,  রামপাল মোংলার জনগণের শান্তি, নিরাপত্তা ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।

এ্যাডভোকেট শেখ ওয়াদুদ বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মোংলা–রামপাল হবে সহাবস্থানের জনপদ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দীর্ঘদিনের অবহেলার খুলনা-মোংলার মহাসড়কে চার রেল করা হবে।তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোংলা নদীর ওপর একটি সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

জনসভায় স্থানীয় জনতার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বক্তারা বলেন, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির কোনও বিকল্প নেই। সহিংসতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে।

উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন  এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্ল্যা রহমাতুল্লাহ। তিনি বলেন, মোংলা–রামপালের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠিতভাবে কাজ করতে হবে।


এইসময় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন,রামপাল উপজেলা এনসিপির রামপাল উপজেলা প্রধান সমন্বয়কারী মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মল্লিক আব্দুল হাই,সেক্রেটারি মাওলানা জিহাদুল জ্জামান জিহাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মো.আসাদুজ্জামান আছাদ সহ প্রমুখ।

Side banner
Link copied!