ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৭:৩৬ পিএম তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলাপকালে তিনি তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার ভূমিকার প্রতি শুভকামনা ও সমর্থন প্রকাশ করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সাফল্য অর্জন করে। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করেছে।

 

Side banner
Link copied!