ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

মসজিদুল হারাম ও নববিতে ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত

কালের সমাজ ডেস্ক | জানুয়ারি ২৮, ২০২৬, ০১:৪২ পিএম মসজিদুল হারাম ও নববিতে ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত

আসন্ন রমজানে মক্কার মসজিদে হারাম ও মসজিদে নববিতে তারাবির নামাজ ১০ রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এরপর আদায় করা হবে ৩ রাকাত বিতর নামাজ।

এভাবে মোট ১৩ রাকাত নামাজ আদায় হবে। তারাবিহ ও বিতর মিলিয়ে পাঁচবার সালাম ফিরানো হবে। শেষ সালাম হবে বিতর নামাজের মাধ্যমে।

দুই পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আসন্ন রমজানে রাতের তারাবিহ নামাজ এই নির্ধারিত কাঠামো অনুসারেই আদায় করা হবে।

মসজিদুল হারাম ও মসজিদে নববির তারাবিহ নামাজ প্রতিদিন বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। ফলে বিশ্বের কোটি কোটি মুসলমান এই নামাজের সঙ্গে হৃদয়ে যুক্ত থাকেন। রমজান শুরু হওয়ার কাছাকাছি সময়ে তারাবিহ নামাজের সময়সূচি ও ইমামদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!