ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঝুটের গোডাউন, চায়ের দোকানসহ আশপাশের কয়েকটি গোডাউন ও দোকান পুড়ে গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা নারায়ণগঞ্জ লিন রোডের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, প্রথমে একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গোডাউনে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। গার্মেন্টসের ঝুটের গোডাউনে কাপড়ের আগুন হাওয়ায় আগুনের ভয়াবহ লেলিহান শিখা অনেক উপর পর্যন্ত দেখা যায়।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে দানা জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ইউনিটগুলো কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
কালের সমাজ/কে.পি

