রাজধানীর মৌচাকে একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে এ সংক্রান্ত খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নেভানোর কাজের জন্য ইউনিট পাঠানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে— তা এখনো জানা যায়নি।
এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
কালের সমাজ//র.ন

