ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় সিটিএন সদস্যদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | এপ্রিল ২১, ২০২৬, ০৯:০৯ পিএম সাতক্ষীরায় সিটিএন সদস্যদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক (সিটিএন) সদস্যদের নিয়ে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে জেলা রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কার্যক্রমের সূচনা পর্বে আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ প্রশিক্ষণের উদ্দেশ্য , বাংলাদেশে মানব পাচার পরিস্থিতি এবং প্রকল্প কার্যক্রম বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করেন।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) মিঠুন সরকার, ডিইএমও (ডেমো) উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক নাজমুন নাহার, লিগ্যাল এইড অ্যাডভোকেট, মনিরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা জেলা সিটিএন এর কার্যকারী সদস্য ও স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত ও সিটিআই পি সদস্য সোহেল আহমেদ । 
 

প্রশিক্ষণে সহায়ক বৃন্দ জেলায় মানব পাচার পরিস্থিতি ও  সচেতনতা মূলক কার্যক্রমে সিটিআইপি অ্যাক্টিভিস্ট দের ভূমিকা, সরকারি সমন্বয় কার্যক্রম, ভুক্তভোগী সুরক্ষা ও পুনর্বাসন সহায়তা , মানব পাচার ও অভিবাসী  চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৬, সিটিএন ও স্থানীয় গণমাধ্যমের সাথে সমন্বয় , আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় ও  সিটিএন সাসটেইনিবিলিটি প্লান বিষয়ে আলোচনা ও ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষনটিতে সাতক্ষীরা জেলায় কর্মরত ১৭ টি এনজিওর নির্বাহী পরিচালক ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!