নওগাঁর পত্নীতলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টসহ বিভিন্ন ধর্মীয় ও নৃ-গোষ্ঠী সংগঠন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৩ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু সবুজ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু শংকর চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় নবাগত ইউএনও-কে ফুল দিয়ে স্বাগত জানান নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সম্প্রীতির পত্নীতলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উৎপল সাহা, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট।
বাবু যোসেফ হেমব্রম, সভাপতি, উপজেলা খ্রিস্টান উপাসনা কমিটি।
সুবোধ উরাও, সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ।
বাসুদেব তিগ্যা, সাধারণ সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত ইউএনও-র কর্মকালীন মেয়াদের সাফল্য কামনা করেন এবং উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নবাগত ইউএনও রিফাত আরা আগত সুধীজনদের ধন্যবাদ জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

