জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় পুলিশ বিজিবির সহযোগিতায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ২২ হাজার ৫শ টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা . সেলিম আহম্মেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই দুই ব্যবসায়ীকে এ অর্থ জরিমানা করেন।
উপজেরার কয়া বাজারের মুদি দোকানদার জালাল উদ্দিনকে অধিক লাভের আশায় মানবদেহের জন্য ক্ষতি কারক অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের অপরাধে ২২`হাজার টাকা।
এবং ডিলার পয়েন্টে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খুচরা বিক্রেতাদের নিকট ডিজেল বিক্রির অপরাধে পৌর শহরের ডিলার বাবুকে ৫শ টাকা অর্থ জরিমানা করেন। পরে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসম্মুখে অবৈধ যৌন উত্তেজক সিরাপ গুলো ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ বলেন, বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ভোক্তাদের অবৈধ পণ্য ক্রয় বিক্রয় না করা ও সঠিক দামে ক্রয় বিক্রয়ে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।
কালের সমাজ/কে.পি

