গতমঙ্গলবার ২১ এপ্রিল বিকালে নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এর সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিং মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এম. সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিনা তানী, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ আউয়াল, সাধারন সম্পাদক সজল ভূইয়া, সিনিয়র সহসভাপতি মো. শফিকুল ইসলাম মতি,
সহসভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান মিঠুন, কোষাধ্যক্ষ মো. মাইনউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার, কার্যনির্বাহী সদস্য সালমা সুলতানা, মো. আল-আমিন, মো. খাদেমুল ইসলাম, মো. ফরিদ উজ জামান, আফরোজা সুলতানা ও সানজিদা আক্তার রুমাসহ নরসিংদী জেলা প্রেসক্লাবের ৮২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় নরসিংদী জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসককে অবহিত করা হয়। পরে জেলা প্রশাসক পর্যায়ক্রমে বিভিন্ন সমস্যা সমাধান করার আশ্বাস দেন।
কালের সমাজ/কে.পি

