রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল আয়োজন করায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ শহরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করার চেষ্টা করেছিল। পুলিশের কার্যক্রমে এসব মিছিল থেকে ২৪৪ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, আটক নেতাকর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করা হয়েছে। মিছিল রুখতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতার সহায়তা নেয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, এর আগে এমন ঝটিকা মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরও আইনের আওতায় আনা হয়েছিল।
কালের সমাজ//র.ন

