ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

সাতক্ষীরা সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | এপ্রিল ১১, ২০২৬, ০৩:২৬ পিএম সাতক্ষীরা সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা সুন্দরবন অভিযান পরিচালনা করে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক ও ৪ টি তাজা কার্তুজ উদ্ধার করে বনবিভাগ।

শুক্রবার (১০ এপ্রিল) সুন্দরবনের কোবাদক স্টেশনাধীন কঞ্চির খালের বাইনতলা নামক স্থান থেলে এগুলো উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও খুলনা বিভাগীয় বন কর্মকর্তা, এ জেড এম হাছানুর রহমান নির্দেশে জেলে ও মৌয়ালদের নিরাপত্তার জন্য অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুন্দরবমের বাইনতলা নামক জায়গায় সাত আটজন দুষ্কৃতিকারী অবস্থান করছে। ডাকাত সন্দেহে আমরা তাদের ধাওয়া করি এবং সাত রাউন্ড ফাঁকাগুলি ছুড়লে তারা এলোপাতাড়ি ভাবে সুন্দরবনের গহীনে তারা আত্মগোপন করে। পরে তারা তাদের ধরতে না পেরে ঘটনাস্থলের আশপাশ তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করি।

এ ব্যাপারে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বন বিভাগের এ ধরনের অভিযান চলমান থাকবে।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!