ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে ‍‍`ভূমি সেবা সপ্তাহ শুরু

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | মে ১৯, ২০২৬, ০২:৫২ পিএম জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে ‍‍`ভূমি সেবা সপ্তাহ শুরু

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ‍‍`ভূমি সেবা সপ্তাহ ২০২৬‍‍` শুরু হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দল, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

র‌্যালি শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আল-মামুন মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই ঘরে বসে দ্রæত ভূমি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণের জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়।

১৯ মে থেকে শুরু হওয়া এই ভূমি সেবা সপ্তাহ আগামী ২১ মে পর্যন্ত চলবে। এই সময়ে বিশেষ বুথের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন ধরনের ভূমি সংক্রান্ত সেবা ও পরামর্শ সরাসরি প্রদান করা হবে।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!