ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

য়পুরহাটে ভিজিএফের চাল পেল ৪ হাজার ৬২৫ পরিবার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | মে ১৯, ২০২৬, ০৫:৪৮ পিএম য়পুরহাটে ভিজিএফের চাল পেল ৪ হাজার ৬২৫ পরিবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার উদ্যোগে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট পৌরসভা চত্বরে ৯টি ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

এসময় উপস্থিত ছিলেন,  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট পৌরসভার  নির্বাহী প্রকৌশলী একে এম তোফাজ্জল হোসেন,  সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম ও জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।

জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় জানান, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ হিসেবে ৪৬ দশমিক ২৫০ টন চাল বরাদ্দ এসেছে। এই চাল ৪ হাজার ৬২৫টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণ করা হবে।  

 

কালের সমাজ/কে.পি

 

Link copied!