ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জয়পুরহাটে জেনারেল হাসপাতালের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | মে ২০, ২০২৬, ০৯:২৪ পিএম জয়পুরহাটে জেনারেল হাসপাতালের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

জয়পুরহাট জেনারেল হাসপাতালের অষ্টম তলায় রঙের কাজ করতে গিয়ে নিচে পড়ে গিয়ে সাকিব হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে হাসপাতালের নতুন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সাকিব জেলার পাঁচবিবি উপজেলার আয়মা বুধইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, সাকিব হোসেন জেলার বিভিন্ন ভবনের রঙের কাজ করতেন। বুধবার জয়পুরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সংস্কারাধীন নতুন ভবনের অষ্টম তলায় বাইরের অংশে কাজ করছিলেন সাকিব। এ সময় অসাবধানতাবশত পা ফসকে তিনি ওপর থেকে নিচে পড়ে যান। তখন গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েলের জানান, অষ্টম তলা থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালের সমাজ/কে.পি

 

 

Link copied!