ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

‎ভালুকায় আশরাফ এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | জুন ৭, ২০২৬, ০৯:৪৫ পিএম ‎ভালুকায় আশরাফ এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন

‎ময়মনসিংহের ভালুকায় নতুনভাবে যাত্রা শুরু করেছে আশরাফ এলপিজি ফিলিং স্টেশন। স্থানীয় বাসিন্দাদের সহজ, নিরাপদ ও মানসম্মত গ্যাসসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ ফিলিং স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

‎‎শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও আলিমের মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফিলিং স্টেশনটির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আশরাফুল আলম এ উদ্যোগ গ্রহণ করেন।

‎‎উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরিচালা দাখিল মাদরাসার সুপার মাওলানা আক্রামুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি, শিক্ষক ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী। ফিলিং স্টেশনটির ম্যানেজারের দায়িত্বে রয়েছেন আরাফাত সানি।

‎‎অনুষ্ঠানে বক্তব্য দেন হাফেজ মঞ্জুর মাহমুদ, মাওলানা রফিকুল ইসলাম ও মো. জিল্লুর রহমান। বক্তারা বলেন, নতুন এ ফিলিং স্টেশন এলাকার মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁরা প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

‎‎এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম,মোঃ মুনতাজ উদ্দিন, মোঃ বাবুল মিয়া, শাহাব উদ্দিন. জীবন,  আরাফাত সানী প্রমুখ।

‎ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. আশরাফুল আলম বলেন, “স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এ ফিলিং স্টেশন প্রতিষ্ঠা করেছি। গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।”

‎‎উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!