ঢাকা সোমবার, ০১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

গৌরীপুরে প্রধান শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের দাবীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘেরাও

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | জুন ১, ২০২৬, ০৬:৪২ পিএম গৌরীপুরে প্রধান শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের  দাবীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘেরাও

ময়মনসিংহের গৌরিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম কে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য অভিভাবকও সুশীল সমাজ ০১ জুন২০২৬ সকাল দশটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছেন।
 

ঘটনার বিবরণে জানা যায় একাধিক মামলায় আটকের পর জামিনে মুক্তিপ্রাপ্ত এবং নিয়োগ বাতিল সংক্রান্ত বিষয়ে ময়মনসিংহের বিজ্ঞ যুগ্ন জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে মোকাদ্দামা নং ৭৭/২০২৪ চল মান থাকায় প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা সহ তার বেতন ভাতা স্থগিতকরণ প্রসঙ্গে গত ০৬/০৮/২০২৫ মোঃ মোস্তফা কামাল নামীয় একজন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেন।
 

উপরোক্ত বিষয়ের প্রেক্কাপটে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের(স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম পি ও নীতিমালা -২০২১ এর ধারা ১৯ মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা যেতে পারে মর্মে জেলা প্রশাসক, ময়মনসিংহ, এর সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। 
 

এদিকে ময়মনসিংহ জেলা প্রশাসক ১৮/০৮/২০২৫ তারিখের ০৫,৪৫,৬১২৩,০০০,০৬,০০১,২৫ নং স্মারকে এম পি ও নীতিমালা ২০২১ এর ধারা ১৯ মোতাবেক ৩১/০৮/২০২৫( সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু) সহকারী কমিশনার.শিক্ষা ও কল্যান শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ, স্বাক্ষরিত চিঠিতে মোঃ শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি প্রেরন করা হয়।
 

পরবর্তী সময়ে গৌরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আপিয়া আমিন পাপ্পা, গৌরীপুর উপজেলার সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব। উপজেলা  সম্প্রসারণ কৃষি অফিসার,আনিছুর রহমান ও ডঃ মুহাম্মদ শিহাব উদ্দিন প্রাণীর সম্পদ কর্মকর্তা এই তিন কর্মকর্তাকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। 
 

প্রধান শিক্ষক পদে গত ০২/০৮/২০২৪ তারিখে নিয়োগ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গত০৫/০৮/২০২৪ ইং তারিখে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক শফিকুল ইসলাম নিয়োগ প্রাপ্ত হন। তদন্ত কমিটি আরো জানান, মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট নিয়োগ সংক্রান্ত বিষয়ে ময়মনসিংহ এর যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আাদালতে মোকাদ্দমা নং ৭৭/২০২৪ চলমান রয়েছে। 

 

এছাড়াও জুলাই-আগস্ট /২৪এর ছাত্র জনতার গনঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত হিসাবে তিনি গত ০৬/০৯/২০২৪ ইং মামলা নং ০৬ এর আসামি নম্বর ০৭ ও ১৩/১১/২৪ ইং তারিখে মামলা নং ১০ এর আসামী নম্বর ৬৪ অন্তর্ভুক্ত যৌথবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন হাজত বাস করে বর্তমানে জামিনে রয়েছেন।
নীতিমালা ২০২১ এর ধারা ১৯ মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা যেতে পারে। 
 

এরপর কি ভাবে, কোন যাদু বলে কোন কিছুর তোয়াক্কা না করে উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসকের নাকের ডগায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নীতিমালা ২০২১ ধারা ১৯ কে উলটপালট করে চাকুরীকে এম পি ও ভুক্ত করে ফেললেন। আমরা তার চাকুরী থেকে স্থায়ীভাবে বরখাস্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 

 

কালের সমাজ/কে.পি

Link copied!