ঢাকা সোমবার, ০১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ | জুন ১, ২০২৬, ০৭:২৬ পিএম নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রাণিসম্পদ দপ্তরে ‘দুগ্ধ উৎপদানে নারী খামারী উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে সামনে রেখে জাঁকজমকপূর্ণ উদযাপিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬। এই উপলক্ষ আজ  একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহাফুজার রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল,জেলা ভেটেনারি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন৷

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু বলেন, দেশের পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে দুগ্ধ খামারিদের অবদান অনেক। দুধ থেকে কীভাবে বায়ো প্রোডাক্ট তৈরি করা যায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহন করা হবে। খামারিদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে নওগাঁয় মিল্কভিটা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

কালের সমাজ/কে.পি

Link copied!