দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন (রেজি নং-১১৫৫) সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠুর নেতৃত্বে কাঁচা পাট রপ্তানির উপর শর্ত প্রত্যাহার ও স্বদেশে কাঁচামাল রপ্তানির সাথে জড়িত লক্ষাধীক শ্রমিক কর্মচারীদের কর্মের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খুলনা জেলা প্রশাসক`র মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন।
শ্রমিক নেতারা একটি স্বারকের মাধ্যমে কাঁচা পাট রপ্তানীর উপর আরোপিত শর্ত সম্পূর্ন প্রত্যাহার ও পুণরায় রপ্তানী চালু ও লক্ষাধিক শ্রমিক কর্মচারীর কর্ম ফিরে পাইবার দাবি স্মারকলিপিতে উল্লেখ করেন। তারা লিখেেেছন
দৌলতপুর খুলনা কাঁচাপাট রপ্তানীকারক প্রতিষ্ঠানের সাথে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা খুলনা নারায়নঞ্জ, উত্তরবঙ্গ ও ফরিদপুর সহ লক্ষাধিক পাট শ্রমিক এই কাজের সাথে সরাসরি নিয়োজিত। গত ৮ই সেপ্টেম্বর ২০২৫, স্মারকের প্রজ্ঞাপনের মাধ্যমে রপ্তানী নীতিমালার ২০২৪-২০২৭ এর পরিশিষ্ট- ২ এ কাঁচাপাটকে শর্তযুক্ত রপ্তানী পণ্যের তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে কাঁচাপাট রপ্তানী বন্ধ করে দেয়। যাহার দরুন এই লক্ষাধিক পাট শ্রমিক, কর্মচারী এ তার পরিবার কর্মহীন হয়ে পড়েছে।
পাশাপাশি কৃষক পাটের ন্যায্য মূল্য হতে বঞ্চিত হচ্ছে। উপর্যপরি এই খাত হতে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের দেশ বঞ্চিত হচ্ছে। শ্রমিকগন তাদেও দাবীতে লিখেছেন ব্যাক্তি মলিকানা মিল গুলাতে বাৎসরিক চাহিদা ৩৫-৪০ লক্ষ বেল আভ্যন্তরিন প্রয়োজনে প্রায় ৫ লক্ষ বেল সহ মোট ৪৫ লক্ষ বেলের চাহিদা রয়েছে। পাট অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫-২০২৬ অর্থ বছর মার্চ ২০২৬ পর্যন্ত দেশে আনুমানিক ২০ লক্ষ বেলের ও অধিক পাট মজুদ রয়েছে।
বর্নিত শর্তের কারনে বছর শেষে দেশের ২০-২৫ লক্ষ বেল উদ্ধৃত থেকে যাবে। দেশের উল্লেখযোগ্য পরিমান কাঁচাপাট উদ্ধৃত থাকার পরেও নিদিষ্ট একটি মহলকে সুবিধা দেওয়ার জন্য অন্তরবর্তীকালীন সরকারের পাট ও বস্ত্র উপদেষ্টা আমাদের দেশের ক্ষতি করে কাঁটাপাট রপ্তানী কারক প্রকিষ্ঠানকে ধ্বংস করা নকশা প্ররন করে। শ্রমিক, কর্মচারী ও কৃষক পরিবারদের ক্ষতি করে। দীর্ঘ ৯ মাস পাট এর কাজ কর্ম বন্ধ থাকায় ও আমাদের অন্য কনো কাজের পেশাগত অভিগতা না থাকায় বর্তমানে কর্মহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানেবেতন জীবনা যাপন করছি।
গত ১৮মে-২০২৬ পাট ও বস্ত মন্ত্রানালয়ের একটি সিদ্ধান্তে শ্রমিকগন আরো খুদ্ধ হয়ে উঠে এবং রাজপথ রেলপথ অবরোধ করে আন্দোলন সংগ্রাম করে। গত ২৫মে-২০২৬ খুলনার সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র অনুরোধে প্রধান মন্ত্রী আপনার অভয় দিয়ে আমাদের আহবান জানায় আন্দোলন স্থগিত রাখেন।
জুট প্রেস শ্রমিক নেতা শফিকুল ইসলাম মিঠু বলেন,গত ২৫ মে-২০২৬ পাটের শ্রমিক অভাব অনটনের কারনে ও অনেক টাকা দেনা মাথায় নিয়ে গলায় রশির ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। কাঁচা পাট রপ্তানির উপর শর্ত প্রত্যাহার ও স্বদেশে কাঁচামাল রপ্তানির সাথে জড়িত লক্ষাধীক শ্রমিক কর্মচারীদের কর্মের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছেন
কালের সমাজ/কে.পি

