ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাইজিং স্টারস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আর এইচ ফুটবল একাদশের জয়

জেলা প্রতিনিধি, নওগাঁ | জুন ২, ২০২৬, ০৪:২৮ পিএম রাইজিং স্টারস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আর এইচ ফুটবল একাদশের জয়

নওগাঁ সদর উপজেলা হাঁসাইগাড়ী ইউনিয়ন কাটখৈরে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত রাইজিং স্টারস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
 

ঈদের ছুটির আমেজে গ্রামের সকল স্তরের মানুষের মাঝে এ খেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শুরুর আগেই মাঠটি দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। খেলার প্রথমার্ধ থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। মাঠের চারপাশ থেকে দর্শকদের তুমুল করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

জমজমাট এই ফুটবল আসরে মুখোমুখি হয় সূযমুখি ফুটবল একাদশ ও আর. এইচ ফুটবল একাদশ  রোমাঞ্চকর লড়াই শেষে ১-০ গোলের ব্যবধানে বিজয় অর্জন করেছে আর এইচ ফুটবল একাদশ। ০১ জুন ২০২৬, সোমবার বিকেল ৫ টায় কাটখৈর ভূতলিয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রাইজিং স্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দর্শকদের। মাঠজুড়ে ছিল তুমুল উত্তেজনা, প্রতিটি মুহূর্তে দর্শকরা উপভোগ করেছেন রুদ্ধশ্বাস লড়াই। তবে নির্ধারিত সময়ের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আর এই ফুটবল একাদশ  খেলোয়াড়দের দুর্দান্ত সমন্বয়ে আসে ম্যাচের একমাত্র গোল। এই গোলেই সূর্যমুখী ফুটবল একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয় আর এস ফুটবল একাদশ ।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জালাল হোসেন শাহানা সাবেক চেয়ারম্যান, হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদ,   সভাপতি হাঁসাইগাড়ী  ইউনিয়ন বিএনপি, সহ সভাপতি  নওগাঁ সদর উপজেলা বিএনপি।  এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য সংগঠনের সহযোগী  রাজনৈতিক বৃন্দ,সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
খেলার পুরো সময় জুড়ে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই ধরণের প্রীতি ম্যাচ গ্রামীণ জনপদে ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। যুবসমাজকে মাদক, মোবাইলে জুয়া আসক্তি থেকে দূরে রাখতে এবং সমাজের সকল বয়সের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরিতে এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।

স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন রাইজিং স্টারস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক ও দর্শকরা।
 

কালের সমাজ/কে.পি

Link copied!