ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

কালের সমাজ ডেস্ক | জুন ৭, ২০২৬, ০৭:৩২ পিএম বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল। রোববার (৭ জুন) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের মাধ্যমে তিনি এ দায়িত্ব পান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তামিম ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে প্রায় দুই মাস অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তামিম। এবার পূর্ণাঙ্গ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি বোর্ডের ইতিহাসে ১৭তম সভাপতি এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়া ষষ্ঠ সভাপতি হিসেবে নাম লেখাতে যাচ্ছেন।

একই নির্বাচনে সহ-সভাপতি পদে ফাহিম সিনহাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রমে নতুন দিক উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

কালের সমাজ/কে.পি

Link copied!