কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কলেজের মওলানা ভাষানী অডিটোরিয়ামে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ এর বিদ্যোৎসাহী সদস্য- রেজোয়ানা আহমেদ।
এসময় প্রধান অতিথির বক্তৃতা রেজোয়ানা আহমেদ বলেন-শিক্ষার পাশাপাশি আমাদেরকে খেলাধুলায়ও মননশীল হতে হবে। তাছাড়া বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফলের উপর গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের ভাল ফলাফল অর্জনের লক্ষে পদক্ষেপ গ্রহণ ও যার যার দায়িত্ব এবং কর্তব্য সঠিক ভাবে পালন করার জন্য শিক্ষক, কর্মকর্তা ,কর্মচারীদের অনুরোধ করেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো.মনিরুল ইসলাম ভুঁইয়া সভাপতিত্বে ও অধ্যাপক গিয়াস উদ্দিন ভুঁইয়ার সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন - কলেজে পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য কবির হোসেন মেম্বার, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক রুহুল আমিন, সহকারী অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক শামীমা সুলতানা, প্রভাষক সাইফুল ইসলাম বাবর প্রমুখ।
কালের সমাজ/কে.পি

