ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | জুন ২৩, ২০২৬, ০৫:২৮ পিএম সাতক্ষীরায় তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি এর আয়োজনে সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পিআইবির কোর্স সমন্বয়কারী সাহানোয়ার হোসেন শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমূখ। প্রশিক্ষণে ভার্চুয়ালি অংশ নেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রশিক্ষণে মাল্টিমিডিয়া ও ফ্যাক্ট চেকিং ও এ আই বিষয়ের ওপর তিন দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণে সাতক্ষীরার ৩৫ জন কর্মরত সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন মোজো ও মাল্টিমিডিয়া স্পেশালিস্ট মো. সাহাব‌উদ্দীন। 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!