ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

গাইবান্ধায় শিক্ষক হত্যা মামলার আসামি সাবু গ্রেফতার

জেলা প্রতিনিধি,গাইবান্ধা | জুলাই ৬, ২০২৬, ০৫:০৯ পিএম গাইবান্ধায় শিক্ষক হত্যা মামলার আসামি সাবু গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাঞ্চল্যকর কফিল উদ্দিন মাস্টার হত্যা মামলার পলাতক আসামি শরিফুল ইসলাম সাবুকে র‌্যাব রোববার রাতে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে। 

হত্যাকাণ্ডের পরদিন থেকেই তিনি পলাতক ছিলেন। শরিফুল ইসলাম সাবু উপজেলার হরিপুর মধ্যপাড়া গ্রামের শামসুলের হকের ছেলে। নিহত কফিল উদ্দিন মাস্টার  ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে এবং তিনি রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন। মামলার প্রধান আসামি জলিল ও নিহত কফিল মাস্টার জ্ঞাতিগোষ্ঠী।
 

এরআগে গত ২৮ জুন ওই মামলার প্রধান আসামি ও হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল জলিলকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। তারা আপন দুই ভাই। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, কফিল উদ্দিন হত্যা মামলার ৬ নম্বর আসামিকে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব। কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো রয়েছে।
 

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল সকালে কফিল উদ্দিন বাড়ির পাশের একটি জমিতে ধান কাটতে গেলে আসামি জলিলসহ তার পরিবারের লোকজন বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করতে থাকেন আসামিরা। এতে ঘটনাস্থলেই কফিল উদ্দিন নিহত হন। পরে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনার দুদিন পর নিহতের স্ত্রী জুলেখা ইয়াসমিন পান্না বাদি হয়ে জলিল মেম্বারকে প্রধান আসামীসহ নামীয় ১৩ জন এবং ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কালের সমাজ/কে.পি

Link copied!