ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় (৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২৮ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৩২৯ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।উপজেলাভিত্তিক মোট আক্রান্তের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় সর্বোচ্চ ৯৫০ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সালথায় ২৩ জন, বোয়ালমারীতে ২৪ জন, আলফাডাঙ্গায় ২১ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন এবং নগরকান্দায় ২ জন রোগী শনাক্ত হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময় ৪৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ২৭ জন এবং অন্যান্য জেলার ৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রোগ শনাক্তকরণ, চিকিৎসাসেবা ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কালের সমাজ/কে.পি

