ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে আহত-১

জেলা প্রতিনিধি, নাটোর | আগস্ট ২, ২০২৬, ০৫:৫০ পিএম সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে  আহত-১

​নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আল-আমীন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ জুলাই) ভোর ৪টার দিকে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ​নিহত মাছ ব্যবসায়ী আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। অন্যদিকে, আহত আল-আমীন একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে। ​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‍‍`ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২‍‍` নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খেজুরতলা এলাকায় পৌছালে পিকআপটি সামনে থাকা একটি অজ্ঞাত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আফজালের মর্মান্তিক মৃত্যু হয়। ​ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পিকআপ চালক ইলিয়াস আলী ভুঁইয়া পালিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!