শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার দাবিতে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকালে মোংলা উপজেলার দিগরাজ বাজার এলাকায় আয়োজিত এ কর্মী সমাবেশে বিভিন্ন শিল্প-কারখানা, প্রতিষ্ঠান ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করে তাদের জীবনমান উন্নয়নে সরকার, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের সংগঠিত হয়ে নিজেদের অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস ওযারর্কাস ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এফ এম আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস ওয়ার্কার্স শ্রমিক ফেডারেশনের মংলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি ফরিদ হাওলাদার আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মংলা ইপিজেডের কিউ এস এল গার্মেন্টস বাংলাদেশ লিমিটেড এর দিদিম মহোদয় জনাব মোঃ ইয়ামিন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুড়ির ডাঙ্গা ইউনিয়ন শ্রমিক নেতা বাবুল হোসেন, এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তারা শ্রমিকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিক, সংগঠনের নেতাকর্মী এবং শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
কালের সমাজ/কে.পি

