দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাগুরা শহরের ইসলামপুরপাড়া এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা,উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে বক্তারা বলেন,দেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা অভিযোগ করেন,বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণের আহ্বান জানান বক্তারা।মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল জানান,"গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান"। সমাবেশে বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো:আক্তার হোসেন,যুগ্ম আহ্বায়ক মো:আলমগীর হোসেন,সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো: কুতুবউদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ,সদস্য সচিব আব্দুর রহিম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুসহ অনেকে। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

