ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ফেসিস্ট আওয়ামীলীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

গৌরীপুর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ | সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৬:৪৪ পিএম গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ফেসিস্ট আওয়ামীলীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ফেসিস্ট আওয়ামীলীগের অপতৎপরতা,  নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।  নিষিদ্ধ ঘোষিত ফেসিস্ট আওয়ামীলীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা ও পৌর বিএনপি উদ্দ্যেগে (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪ টায় পৌর শহরের বিজয় স্বরণী থেকে একটি  বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে বিশাল মিছিলটি পুনরায় বিজয় স্বরনীতে এসে শেষ হয়। পৌর বিএনপির আহবায়ক মোঃ আলী আকবর আনিছের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহিদ। 

 বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আব্দুর রহমান বাবুল, জেলা মহিলা দলের সভাপতি  তানজিন চৌধুরী লিলি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ রমজান হোসেন খান জুয়েল, জেলা বিএনপি‍‍`র সদস্য জেলা বার কাউন্সিলের সভাপতি এডভোকেট মোঃ নুরুল হকসহ বিভিন্ন পর্যায়ের নতাকর্মীরা। এসময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন। আওয়ামী ফেসিষ্টের দোসররা যেভাবে রাস্তাঘাটে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ও ফেইসবুক পেইজে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে দেশে নৈরাজ্যর সৃষ্টির লক্ষ্যে অরাজকতা ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। 

ফেসিষ্টরা যা স্বপ্ন দেখছে তা কোন দিনই বাস্তবায়ন হবে না আর হতে দেওয়া হবে না। এখন থেকে প্রতিটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল করে তার প্রতিবাদ করতে হবে। 
উপজেলা বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহিদ সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রেখে একত্রে কাজ করার আহবান জানান এবং পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধারেখে আইনকে নিজের হাতে তুলে না নেওয়ার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। 

কালের সমাজ/কে.পি
 

Link copied!