ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | অক্টোবর ৩, ২০২৬, ০৭:০৩ পিএম মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে পরিবহনের চাপায় গোপাল বেপারী রিপন (৫০) নামে এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-ঢাকা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোপাল বেপারী রিপন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গেড়াখোলা গ্রামের প্রমথ বেপারীর ছেলে। তিনি মুকসুদপুর সদর এলাকার পাল মিষ্টান্ন ভান্ডারে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেলযোগে মুকসুদপুর সদরের দিকে যাচ্ছিলেন গোপাল বেপারী রিপন। তিনি নিশাতলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি পরিবহনে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালের সমাজ/কে.পি 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!