ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শিয়ানীর মাঝিগাতীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | অক্টোবর ৫, ২০২৬, ০৮:১০ পিএম শিয়ানীর মাঝিগাতীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা সোলাইমান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান জানান, নিহত স্বামী-স্ত্রী ঢাকার থেকে বাসে করে গ্রামের বাড়ি আলফাডাঙ্গায় ফিরছিলেন। তারা মাঝিগাতী বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে সড়ক পার হয়ে অপর পাশে যাওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোলাইমান মোল্লা ও শাহিদা বেগমের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!