ঢাকা বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চান্দিনায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি | অক্টোবর ৬, ২০২৬, ০৭:৪৮ পিএম চান্দিনায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া

কুমিল্লার চান্দিনা উপজেলার তৃতীয়বারের মত কলেজ পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ’ নির্বাচিত হয়েছেন চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ওই অধ্যক্ষের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন ।

এর আগে ২০২৫ এবং ২০১৮ সালেও তিনি এই উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

মো. মনিরুল ইসলাম ভূইয়া ১৯৬৭ সালে চান্দিনা উপজেলার হারং ভূইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা প্রয়াত আবদুর রব ভূইয়া সেনা বাহিনীতে চাকরি করতেন। মাতা প্রয়াত জোবেদা বেগম একজন গৃহিনী ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ১৯৮২ সালে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৪ সালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি, ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে স্নাতক এবং একই  বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে স্নাতকোত্তর প্রথম শ্রেণিতে প্রথম হন।

১৯৯৩ সালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজে তিনি প্রভাষক পদে যোগদান করেন। ২০১০ সালে একই কলেজের উপাধ্যক্ষ এবং ২০১৭ সাল থেকে অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। ব্যক্তি জীবনে ১৯৯৩ সালে তিনি এতবারপুর আযম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেতারা বেগম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেতারা বেগম বর্তমানে ওই বিদ্যালয়ের জীব বিজ্ঞানের সিনিয়র শিক্ষক। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ফিন্যান্স বিভাগের প্রভাষক, মেয়ে ডাক্তার।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!