ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা নিউজ প্রকাশ, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নোয়াখালী | অক্টোবর ৭, ২০২৬, ০৯:০৪ পিএম বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা নিউজ প্রকাশ, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত একাধিক ডাকাতি মামলার আসামী কবিরহাটের আলোচিত ডাকাত মিজানুর রহমান প্র: মিজান ডাকাতের মৃত্যুর ৯মাস পর স্থানীয় বিএনপি ও যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের নাম জড়িয়ে তথ্যবিভ্রাট করে সংবাদ সম্মেলনের নামে বিএনপি ও সহযোগি সংগঠনের মানহানি এবং দলীয় নেতাদের সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদের সংবাদ সম্মেলন ও প্রদিবাদ সভা করেছে নরোত্তমপুর ইউনয়িন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলার কালিরহাট বাজারে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান ও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রহিম এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৪/১০/২০২৬ ইং রবিবার নোয়াখালীর কিছু ফেক আইডি, কয়েকটি জাতীয় ও দৈনিক অনলাইন নিউজ পোর্টাল এবং কয়েকটি টিভি চ্যানেলে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মিজানুর রহমান ওরফে ডাকাত মিজানের হত্যার বিষয়ে একটি বিভ্রান্তিকর নিউজ আমাদের নজরে আসে। এলাকায় চুরি, ডাকাতির কারণে জনগণের ক্ষুব্ধ আক্রশে গত ১৭/০১/২০২৬ইং তারিখে গণপিটুনিতে মারা যায় মিজান ডাকাত। ঘটনার দীর্ঘদিন পরে কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল বাসেত হিরন এবং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদসহ বিএনপি‍‍`র কিছু নেতা কর্মীকে জড়িয়ে মিথ্যা, অসত্য, উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য প্রদানে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্ণিত ডাকাত মিজান যুবদলের কোন কর্ম কান্ডের সহিত কখনো জড়িত ছিলোনা।

বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য কিছু অসাধু স্বার্থান্বেষী মহল তদন্তাধীন মামলার বিষয়বস্তু নিয়া এরকম সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত অসত্য, মিথ্যা সংবাদ সম্মেলন মামলার নিরপেক্ষ তদন্তের অন্তরায় হিসাবে আমরা মনে করি।

এসময় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় ১নং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!