কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীজিব কুন্ড।
এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ২টি মেশিন ও ৩০টি পাইপ ধ্বংস করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীজিব কুন্ড বলেন, কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

