পার্বত্য জেলার বান্দরবানের নদীপথে অবৈধভাবে বাঁশ পরিবহনের অভিযোগে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে বাঁশসহ আটক করেন। সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নদীপথে পরিবহন করা বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বৈধতার বিষয়ে অসংগতি পাওয়া যায়।পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও পরিবহন করা বাঁশ বন বিভাগ, বান্দরবানের কাছে হস্তান্তর করা হয়।সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে সেনাবাহিনী।
কালের সমাজ/কে.পি

