ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | নভেম্বর ৪, ২০২৬, ১০:৪০ পিএম জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর  যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সাথে সিরাজুল ইসলাম শেখ লালুর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোন সন্তান না হওয়ার বিভিন্ন সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো। ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জের ধরে সিরাজুল তার স্ত্রীকে গলায় রশ্মি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে পরের দিন আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। 

কালের সমাজ/কে.পি

Link copied!