ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

পিরোজপুরে কোটি টাকার তক্ষকসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:৩৩ পিএম পিরোজপুরে কোটি টাকার তক্ষকসহ যুবক আটক

 পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের অনুসন্ধান অনুযায়ী, রোববার (১৮ জানুয়ারি) রাতে নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নের মাটিভাংঙ্গা গ্রাম থেকে ২টি তক্ষকসহ বদরুল ইসলাম (৩৭)কে আটক করা হয়। তিনি একই গ্রামের মৃত মহল আলী সেখের ছেলে।
পিরোজপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, অভিযানে ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাস ও তার টিম নেতৃত্ব দেন এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি সফলভাবে পরিচালনা করেন। আটক যুবক দীর্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী অবৈধ বেচাকেনায় জড়িত ছিলেন। উদ্ধারকৃত তক্ষকের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
ওসি মোঃ আরিফুল ইসলাম আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। তক্ষক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!