ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

কৃষি জমির মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাক্ষ টাকা জরিমানা

এম এ হান্নান, শাহজাদপুর, সিরাজগঞ্জ | জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:০৩ পিএম কৃষি জমির মাটি  বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি . মুশফিকুর রহমান।

 সোমবার (১৯শে জানুয়ারি) দুপুরে উপজেলার গারাদহ ইউনিয়নের মশিপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় কৃষি জমির মাটি কেটে গভীর খাদে পরিনত করে মাটি উত্তোলন করা অবস্থায় ১ ভেকু মেশিন, কয়েকটি ড্রাম ট্রাক ও বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে অবৈধভাবে কৃষি জমি ধ্বংস করার দায়ে স্থানীয় জুলমত হোসেনের ছেলে শাহালম কে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় শাহজাদপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের সাথে উপস্থিত ছিল। তথ্যটি নিশ্চিত করেছেন ভুমি অফিসের পেশকার . গোলাম কিবরিয়া।

এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি . মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি শাহজাদপুর উপজেলার কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি বেড়ে যাওয়ায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার মশিপুর গ্রামের একটি কৃষি জমির মাটি কাটা অবস্থায় মেশিন ট্রাক ও বেশকয়েকজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষি জমির মাটি কাটার দায়ে স্থানীয় মাটি ব্যবসায়ী শাহালম হোসেনকে ৫ লাক্ষ টাকা জরিমানা করা হয়।
 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!