ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

কালের সমাজ ডেস্ক | জানুয়ারি ২০, ২০২৬, ০৪:২২ পিএম গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তাতর করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।  ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ আধারমানিক গ্রামের মৃত নুরুল হুদার ছেলে মো. আবু তাহের (৪৪) এবং একই জেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নুরুল আলম (৪১)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এসময় মাইক্রোবাসের ভেতর থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।


 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!