ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

মান্দায় বিএনপির তেঁতুলিয়া ইউনিয়ন নির্বাচনী জনসভা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৫৪ পিএম মান্দায় বিএনপির তেঁতুলিয়া ইউনিয়ন নির্বাচনী জনসভা

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাটইল পিড়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ জনসভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নেন। জনসভা উপলক্ষে ডা. ইকরামুল বারী টিপু তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন।
 

ওয়ার্ড বিএনপির সভাপতি ইসাহাক আলী মন্ডলের সভাপতিত্বে এবং তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম এবং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী হুদাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী মাঠে সক্রিয় থাকতে হবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার আহ্বান জানান।
 

জনসভায় তেঁতুলিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!