নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পরানপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন,
জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি করে না, কাউকে করতেও দেবে না। জামায়াত দখলবাজি করে না এবং দখলবাজদের বিরুদ্ধেই আমাদের সুস্পষ্ট অবস্থান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন এবং অফিস সম্পাদক মাওলানা আয়নাল হক।
জনসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসানসহ ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন পরানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাছিরউদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খান।
বক্তারা আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন এবং ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :