ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত শনিবার সকাল ১০.টায় গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়, মধুখালীতে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলার জেলা ক্রীড়া অফিসার আল - আমীন খন্দকার এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরফানুর রহমান, সরকারী কমিশনার (ভূমি)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন . আ: আউয়াল আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মধুখালী ফরিদপুর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ওহাব মোল্লা, প্রধান শিক্ষক, গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়, মধুখালী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্রীড়া শিক্ষক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট সাতটি স্কুলের দল অংশগ্রহণ করে। খেলার শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার আল- আমীন খন্দকার। নকআউট পদ্ধতিতে এই খেলাটি সম্পূর্ণ হয়।
সারাদিনব্যাপী এই খেলা চলে এবং বালক (ক)একক ও দ্বৈত ইভেন্টে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা (ক) দ্বৈত ইভেন্টে গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বালক (খ) একক ও দ্বৈত ইভেন্টে মথুরাপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়।
বালিকা (খ) একক ও দৈত্য ইভেন্টে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এবং রানার্সআপ গাজনাপূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জনাব মোঃ এরফানুর রহমান, সহকারী কমিশনার ভূমি , মধুখালী ফরিদপুর সহ অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :